Sylhet Today 24 PRINT

কানাইঘাটে কিশোরীকে আটকে রেখে ধর্ষণ!

কানাইঘাট প্রতিনিধি  |  ১২ অক্টোবর, ২০২০

সিলেটের কানাইঘাটে বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে এক সপ্তাহ আটক করে রেখে ধর্ষণের  অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘটনায় মিজানুর রহমান (২৮) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে কানাইঘাট থানা পুলিশ। সেই সাথে ভিকটিম কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের  ১৬ বছর বয়সী এক  কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যান বড়চতুল ইউনিয়নের বড়চতুল গ্রামের মৃত রফিকুল হকের পুত্র রাজমিস্ত্রি মিজানুর রহমান (২৮)। তার বাড়িতে টানা ৭দিন আটক রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন মিজান। নিখোঁজের পর থেকে ভিকটিমের বাবার মৌখিক অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ কিশোরীকে উদ্ধার অভিযানে নামে।

একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে থানার এস.আই এস.এম মাইনুল ইসলাম একদল পুলিশ নিয়ে মিজানুর রহমানের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে  তাৎক্ষণিক তার বাড়ির একটি বসত ঘর থেকে বন্দি অবস্থায়  কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে থানায় অপহরণ ও নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। থানার মামলা নং- ১৬, তারিখ- ১১/১০/২০ইং।  

ভিকটিমকে রবিবার সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছে পুলিশ এবং ধর্ষণকারী মিজানুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.