Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনা, শিশুসহ আহত ৭

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১২ অক্টোবর, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে দু’টি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৭ যাত্রী আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের ঠাকুর মিয়া মোড়ে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন উপজেলার বাদেপাশা ইউপির আব্দুল বাছিত, গোলাপগঞ্জ এলাকার সাজেদা আক্তার, কানিশাইল গ্রামের আব্দুর রহিম, হবিগঞ্জের দিপন আহমদ, বিয়ানীবাজার উপজেলার দেবারাই গ্রামের ওয়াছিমা বেগম, সিলেটের শাহপরান (র.) থানার মেজরটিলার এখলাছ মিয়া ও দক্ষিণ সুরমার লিলি বেগম।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে গোলাপগঞ্জ - ঢাকাদক্ষিণ সড়কের মোড়ে দু দিক থেকে আসা দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটিতে থাকা শিশু সহ ৫জন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায়৭ জন যাত্রী আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.