ছাতক প্রতিনিধি | ১২ অক্টোবর, ২০২০
সুনামগঞ্জের ছাতকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও ও আকুপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন, ইব্রাহিম আলী (৪০), আব্দুর রহিম (৩২), গিয়াস উদ্দিন (২৬), ছাদিক মিয়া (২৪), কদ্দুছ আলী (৪৫), আফতাবুন নেছা (৫০), এমরান আহমদ (২১), নাজমুল হোসেন (২৪), আশিক আলী (৩৩), আমির আলী (৪৫), কামাল হোসেন (৩৫), মনির উদ্দিন (২৬) নুরুল ইসলাম (৩৫)। বাকিদের নাম জানা যায়নি।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, কালারুকা খালের খাইরগাও-আকুপুর এলাকায় মাছ আটকানোর জন্য খালে গাছের ডাল-পালা দিতে গেলে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন।
আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে জানিয়ে কালারুকা ইউপি সদস্য সদরুল ইসলাম বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।