Sylhet Today 24 PRINT

কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি |  ১২ অক্টোবর, ২০২০

সিলেটের কানাইঘাট উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়ন ও সীমান্ত এলাকার চোরাচালান প্রতিরোধে বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুসন নানকা, ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ড. ফয়াজ আহমদ, সুরইঘাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার সুলেমান, ডোনা ক্যাম্পের নায়েক সুবেদার আমিনুল ইসলামসহ উপস্থিত অন্যান্যরা।

বিজ্ঞাপন

সভায় থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বিগত মাসের মামলার পরিসংখ্যান তুলে ধরে বলেন, উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনগণের যেকোনো সমস্যায় পুলিশ সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে।

বিজিবির কর্মকর্তারা জানান, দুই ক্যাম্পে জোয়ানরা সর্বদা তৎপর রয়েছে । এছাড়া চোরাচালান বন্ধে বাড়তি নজরদারিসহ লোকবল বাড়ানো হয়েছে । ডোনা ক্যাম্প দিয়ে গরু চোরাচালান বন্ধে উপর মহল থেকে নির্দেশ প্রদান করা হয়েছে । গরু চোরাচালান বন্ধে পুলিশি সহযোগিতা প্রয়োজন । সীমান্ত দিয়ে অস্ত্র, মাদক দ্রব্য আনতে না পারে এজন্য জোয়ানদের আরও তৎপর থাকার আহবান করা হয়।

নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন, আইন শৃঙ্খলা উন্নয়ন, চোরাচালান প্রতিরোধে, মাদকের আগ্রাসন ও নারী শিশু নির্যাতন, বাল্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ও জঙ্গি তৎপরতা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.