Sylhet Today 24 PRINT

কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক |  ১২ অক্টোবর, ২০২০

র‌্যাব ৯ সিলেটের অভিযানে এসএমপির দক্ষিণ সুরমা থানার কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে, বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি সন্দেহে ২ আটক করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দুপুর ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল, এসএমপি সিলেটের দক্ষিণ সুরমা থানার কদমতলী বাসস্ট্যান্ড অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

সোমবার (১২ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

আটককৃতদের নাম ও ঠিকানা- মোছা. নাজমা বেগম (৫০), পিতা-মৃত ইব্রাহিম আলী, স্বামী-লিয়াকত আলী, সাং- সাকের পেখাখাল, থানা- গোয়াইঘাট, জেলা- সিলেট ও মো. রিপন হোসেন পাভেল (৩১), পিতা- আঞ্জুরুল শেখ, সাং-বাহাদুরপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনা।

র‌্যাব জানায়, কদমতলী বাসস্ট্যান্ডের এনা ট্রান্সপোর্ট কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে মাদক কারবারি সন্দেহে ২ জনকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১০০৫ পিস ইয়াবা ও ইয়াবা ক্রয় বিক্রয়ের নগদ ১৮ হাজার ৫০০ টাকা জব্দ করা হয় ।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে, আলামতসহ আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে বলে জানায়।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.