Sylhet Today 24 PRINT

র‌্যাবের অভিযানে নগরী থেকে ১০ জুয়ারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১২ অক্টোবর, ২০২০

র‌্যাব-৯ এর অভিযানে এসএমপির কোতোয়ালি থানার ফুলিয়াপাড়া ও চালীবন্দর এলাকার জুয়ার আসর থেকে ১০ জুয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (ইসলামপুর ক্যাম্প) এর একাধিক আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির কোতোয়ালি থানার ফুলিয়াপাড়া এলাকা থেকে জুয়ারিদের গ্রেপ্তার করে।

সোমবার (১২ অক্টোবর) গণমাধ্যমে এই তথ্য জানায় র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম ও র‌্যাব ৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

গ্রেপ্তারকৃতরা হলেন- রোমান আহম্মেদ (২০), মো. সুমন (২৩), সুধাংশু সরকার রাজন (৩২), সোহেল আহমদ (৩০), মো. ফোরকান হোসেন (৩২), মো. ময়নুল ইসলাম অপু (৩৫), মো. আতিকুর রহমান (৪০), মো. আলামিন মিয়া (২২), আশরাফ (৫১), ইয়াছিরুল (১৮)।

এসময় তাদের হেফাজত থেকে জুয়া খেলারকার্ড ও নগদ ৩৫০০ টাকা জব্দ করা হয়।

ধৃত জুয়ারিদের বিরুদ্ধে র‌্যাব জুয়া আইনে মামলা দায়ের করে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে বলে জানায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.