Sylhet Today 24 PRINT

ছাতকে পুকুরে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু

ছাতক প্রতিনিধি |  ১২ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের ছাতকে পুকুরের পানিতে ডুবে সুহেল মিয়া (২১) নামের এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শি গ্রামের এ ঘটনা ঘটে।

সুহেল মিয়া উত্তর কুর্শ গ্রামের মৃত আফরোজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী সুহেল মিয়া দীর্ঘদিন ধরে জলাতঙ্ক রোগে ভুগছিল। সোমবার সকালে বাড়ির লোকজনদের চোখ ফাঁকি দিয়ে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায় সে। তাকে অনেক খোঁজাখুজির পর পুকুরের পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

স্থানীয় ইউপি সদস্য শফিক মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি থানা পুলিশকে অবহিত করে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.