চুনারুঘাট প্রতিনিধি | ১২ অক্টোবর, ২০২০
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল, থানা অফিসার ইনচার্জ মো. আলী আশরাফ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, কাওসার বাহার, হুমায়ূন কবীর চৌধুরী, আব্দুর রশিদ, রমিজ উদ্দিন, আলহাজ্ব ফজলুর রহমান তরফদার সবুজ, সৈয়দ মোতাব্বির আলী, প্রনয় পাল, আব্দুস সামাদ মাস্টার, সাংবাদিক জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, ইসমাইল হোসেন বাচ্চু, ব্যবসায়ী সাজিদুল ইসলাম, বাল্লা বিজিবির ক্যাম্প কমান্ডার জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ সভায় মাদক ও বালুপাচার রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে আইনশৃঙ্খলা কমিটি।