Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে সচেতনতা বৃদ্ধি শীর্ষক মতবিনিময় সভা

তাহিরপুর প্রতিনিধি  |  ১২ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিপণন এবং নদী খালের তীরবর্তী এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদকল্পে সচেতনতা বৃদ্ধি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলার মধ্যে বিশ্বম্ভপুর ও শাল্লা উপজেলা বাদে বাকি ৯’টি উপজেলার অবৈধ স্থাপনা উচ্ছেদ ও তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী ও নদী খাল তীরবর্তীতে অবৈধ ভাবে স্থাপনা অপসারণ, বালু স্তুপিকরণ ও অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু খনন বন্ধে মোবাইল কোর্ট পরিচালিত করে সরকারী সম্পত্তি উদ্ধার ও পরিবেশ বিপর্যয় থেকে রক্ষায় যথাযথ ভূমিকা নিতে মতামত ব্যক্ত করেন। সেই সাথে পুনরায় অবৈধ স্থাপনা যাতে নির্মাণ না করা হয় সেদিকে কঠোর নজরদারী রাখতে অনুরোধ জানানো হয়। সাংবাদিক নেতৃবৃন্দ এসময় সুনামগঞ্জ শহরের বুক চিঁড়ে যাওয়া কামারখাল দ্রুত উদ্ধারের জোর দাবি জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল আহাদ বলেন, সুনামগঞ্জের ধোপাজান নদী (বালু মহাল) সহ জেলার ৭ টি উপ-নদীতে বাল্কহেটসহ কোন নৌযান প্রবেশ করতে পারবে না। বিশেষ প্রয়োজনে প্রবেশ করলে ফিটনেস ও রোডপার্মিট থাকতে হবে। স্থানীয় বালু মহালগুলো বহিরাগত শ্রমিক প্রবেশ করতে না পারে সেজন্যে জনসচেতনতা সৃষ্টির করতে হবে।

মত বিনিময় সভায় বক্তব্য দেন, পুলিশ সুপার মিজানুর রহমান, পাবলিক প্রসিকিউটর (পিপি), সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, ২৮ ব্যাটালিয়ন সুনামগঞ্জের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সুনামগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, দৈনিক হাওরাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহতাব উদ্দিন তালুকদার, সুনামগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, সময় টিভি’র জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, মোহনা টিভির প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সাংবাদিক মাসুম হেলাল,মিজানুর রহমান মিজান, শাহজাহান চৌধুরী, মাছ রাঙা টিভি’র প্রতিনিধি এমরানুল হক চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.