Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০২০

শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে হল রুমে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. আম্বিয়া খাতুন, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রমাপদ দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাদ্দাম হোসেন, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল হক, নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন, শায়েস্তাগঞ্জ থানার এসআই কাউছার মাহমুদ তোরন, জনতার দলিল পত্রিকার সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমুখ।

আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জগদীশ চন্দ্র দাশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.