Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চুনারুঘাট প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আশরাফ, এলজিইডি প্রকৌশলী মিশুক দত্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের আহবায়ক প্রণয় পাল, পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর আলম রুবেল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.