Sylhet Today 24 PRINT

দুযোর্গ প্রশমন দিবসে জুড়ীতে আলোচনা সভা

জুড়ী প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জুড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র মন্টু, উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সাদেক, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।

এ সময় সরকার প্রদত্ত দুযোর্গ সহনীয় ঘরপ্রাপ্তরাও উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.