Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জ থানার নতুন ওসি অজয় দেব

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে অজয় দেব যোগদান করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে তিনি শায়েস্তাগঞ্জ থানায় যোগদান করেন। এ সময় থানার অফিসার্সবৃন্দ তাকে ফুলেল তোলা দিয়ে বরন করে নেন।

গত ৮ অক্টোবর হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা শায়েস্তাগঞ্জ থানায় ওসি অজয় দেবকে বদলি করেন। অজয় দেব রসায়নে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সর্বশেষ তিনি হবিগঞ্জের লাখাই থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেন।

তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের খয়েরপুর গ্রামের মৃত অরনিন্দ্র দেব এর পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।

ওসি অজয় দেব তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন, এজন্য সকলের সহযোগিতা কামনা করছেন।

উল্লেখ্য গত ১৯ সেপ্টেম্বর শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. মোজাম্মেল হোসেনকে ক্লোজ করেন পুলিশ সুপার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.