Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর কিশোরী উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৪ অক্টোবর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর কিশোরীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলার শমশেরনগর বাজারের আব্দুল মছব্বির রোডের লেবু মিয়ার বাসা থেকে কিশোরীকে (১৬) উদ্ধার করে পুলিশ।

কমলগঞ্জ থানা পুলিশ জানায়, আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের মুহিবুর রহমানের কিশোরী মেয়ে নিখোঁজের পর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। এর ভিত্তিতে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজির আহমদের নেতৃত্বে একদল পুলিশ শমশেরনগর বাজারের আব্দুল মছব্বির রোডের লেবু মিয়ার বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.