Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে বিশেষ আইনশৃঙ্খলা সভা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ১৫ অক্টোবর, ২০২০

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে হল রুমে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. আম্বিয়া খাতুন, শায়েস্তাগঞ্জ ট্রাফিক জোনের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন, হবিগঞ্জ পল্লী বিদুৎ সমিতির এজিএম (এডমিন) লিটন তালুকদার, উপজেলা আনসার- বিডিবি কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান, জনতার দলিল পত্রিকার সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মঈনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মামুন চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. মঞ্জুরুল হক, ইসলামী ফাউন্ডেশনের আব্দুর নুর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দেব, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর রায় প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.