Sylhet Today 24 PRINT

রিজভী ও মাহবুব ফয়সলের সুস্থতা কামনায় জেলা বিএনপির দোয়া

সিলেটটুডে ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০২০

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এবং অসুস্থ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সলের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ জোহর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা এবং পুলিশের নির্যাতনে মৃত্যুবরণকারী রায়হান আহমদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়াও মাহফিলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, শহীদ জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনা, করোনা মহামারী থেকে সুরক্ষা এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মাজহারুল ইসলাম ডালিম, আব্দুল আহাদ খান জামাল, শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন, সিলেট সদর উপজেলা বিএনপির আহ্বায়ক একেএম তারেক কালাম, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট ফখরুল হক, সাবেক সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সাবেক সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুল লতিফ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, বিএনপি নেতা আক্তার হোসেন রাজু, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন, কানাইঘাট উপজেলা বিএনপি নেতা সাজ উদ্দিন সাজু, আর এ বাবলু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানিমুল ইসলাম তানিম, ছাত্রদল নেতা মুহিবুর রহমান লিটন, আশিক আহমদ, আব্দুল আলীম ও মিজান চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.