Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে লটারির মাধ্যমে ৩২ পুলিশ সদস্যকে পদায়ন

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৫ অক্টোবর, ২০২০

কক্সবাজার জেলা ও বিভিন্ন ইউনিট হতে সিলেট রেঞ্জ অফিসের মাধ্যমে মৌলভীবাজার জেলায় সদ্য যোগদানকৃত, ৩২ জন পুলিশ সদস্যদের বদলী শতভাগ স্বচ্ছতা নিশ্চিতকরণে লটারির মাধ্যমে জেলার বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মৌলভীবাজার পুলিশ লাইনন্সে এ লটারির আয়োজন করেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ।

এ সময় পুলিশ সুপার ফারুক আহমেদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে নতুন উদ্যমে মৌলভীবাজারের জনসাধারণকে সেবা নিশ্চিত করতে হবে। পুলিশের যেকোনো সমস্যা যেমন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করার চেষ্টা করা হবে তেমনি যেকোনো অভিযোগ আসলে তার জন্য সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.