Sylhet Today 24 PRINT

শনিবার নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ১৫ অক্টোবর, ২০২০

সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় ১৭ অক্টোবর শনিবার কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট দপ্তর (বিক্রয় ও বিতরণ বিভাগ-২)-এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি কুমারপাড়া ফিডার, ১১ কেভি উপশহর ফিডার ও ১১ কেভি ধোপাদিঘীরপাড় ফিডারের অন্তর্ভুক্ত এলাকাগুলোতে এ দিন বিদ্যুৎ থাকবে না।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে জানান, শনিবার (১৭ অক্টোবর) সিলেট নগরীর যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরিপাড়া, মৌসুমি আ/এ ভাইয়ারপাড়া, এভারগ্রিন আ/এ, ইবসে সিনা হাসপাতাল ও আগ্রা কমিউনিটি সেন্টারের আশেপাশের এলাকায় সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে শনিবার নগরীর উপশহর ব্লক-এ, বিসিডিজে, এবিসি পয়েন্ট, তেরোরতন, ভ্যাট অফিস, সৈয়দানিবাগ, সোনারপাড়া, সাদারপাড়া ও এর আশপাশ এলাকায় সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

এছাড়াও শনিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরীর উৎসব সেন্টার, সবজির বাজার, রোজভিউ, ডুবড়ি হাওর, পুলিশ ফাঁড়ি, নাইওরপুল, ধোপাদিঘিরপাড়, সোবহানীঘাট, ওসমানী যাদুঘর, হাফিজ কমপ্লেক্স ও এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.