Sylhet Today 24 PRINT

ঢাকা-সুনামগঞ্জ রেল যোগাযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০১৫

ভাটিবাংলা উন্নয়ন পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সুনামগঞ্জ জেলাকে রেল যোগাযোগাযোগের আওতায় আনার দাবিতে শনিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে ঢাকাস্থ সুনামগঞ্জ তথা হাওরাঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে এ দাবির প্রতি সমর্থন জানান। বুরহান উদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন এড. সুব্রত দাস খোকন, মোকাম্মেল হোসেন মেনন, এড. সুজা আল ফারুক, এড. কামাল উদ্দিন আহমেদ, ক্ষিরোদ রায় আলমগীর শাহরিয়ার, রইস উদ্দিন, সাবেক উপ সচিব লোকেশ রঞ্জন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন- হাওরের রাজধানী বলে খ্যাত সুনামগঞ্জ জেলার পাথর, মাছ, ধান সারা বাংলার প্রাণ। সুনামগঞ্জ জেলা হাওর বেষ্টিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত করুন। জেলার ১১ টি উপজেলার মধ্যে মাত্র ৫টি উপজেলার সাথে জেলা শহরের সড়ক যোগাযোগ আছে। বাকী উপজেলাগুলির কোন প্রকার যোগাযোগ ব্যবস্থাই নেই। যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের সবকটি জেলা থেকে সুনামগঞ্জ এখনও পশ্চাতপদ। সুনামগঞ্জ জেলা শহর থেকে সিলেট হয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হলে একটিমাত্র সড়ক পথের উপর নির্ভর করতে হয়। একটিমাত্র সড়ক পথের উপর নির্ভরশীল হওয়ায় প্রায়ই সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানি ঘটায়। কোন কারনে এই একটিমাত্র সড়কপথ বন্ধ হয়ে গেলে অন্য কোন বিকল্প পথ নেই যা দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাথে যাতায়াত করা যায়। তার অবিলম্বে ঢাকা-সুনামগঞ্জ রেলযোগাযোগ স্থাপন করার দাবি জানান। এই রেলপথ চালু রে সুনামগঞ্জের হাজার হাজার মানুষ উপকৃত হবেন।

মানববন্ধনে বক্তারা ছাতক-সুনামগঞ্জ রেলপথ বাস্তবায়ন ও মোহনগঞ্জ হতে ধর্মপাশা রেলপথ বর্ধিত করার দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.