Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে খেলার সময় মুখে রড ঢুকে কিশোর আহত

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৭ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামের এক কিশোর খেলা করতে গিয়ে বিল্ডিং রড প্রবেশ করে গুরুতর আহত হয়েছে। আহত কিশোরকে সিলেট নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামে জুয়েল মিয়ার ছেলে মোফাজ্জর (৯) শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে পাশের থাকা এক প্রবাসীর বিল্ডিংয়ে খেলা করছিল। হঠাৎ অসাবধনতা বসত বিল্ডিংয়ের রড তার মাথার নিচ দিয়ে প্রবেশ করে মুখের বাইরে চলে যায়। পরে স্থানীয়রা লোহার রড থেকে কিশোরটিকে উদ্ধার করে সিলেট নিয়ে যান।

আহত হওয়া কিশোরের বাবার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সত্যতা নিশ্চিত করে বলেন, আমি এখন ঢাকায় আছি। আমার ছেলেকে সিলেট নিয়ে যাওয়া হচ্ছে। কিভাবে ঘটনা হয়েছে জানি না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.