Sylhet Today 24 PRINT

বড়লেখায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করলেন হুইপ

বড়লেখা প্রতিনিধি |  ২৪ অক্টোবর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত এই ক্যাম্পে বড়লেখা উপজেলার প্রায় ২০টি গ্রামের সহস্রাধিক নারী ও পুরুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।

শাহবাজপুর চা বাগান কর্তৃপক্ষ ও স্কয়ার গ্রুপের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্প পরিচালিত হয়। জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন। এরপর হুইপ সবকটি ক্যাম্প পরিদর্শন করেন। এসময় রোগীদের সাথে স্কয়ারের সেবার বিষয়ে কথা বলেন।

পরিদর্শন শেষে হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেন, আমার নির্বাচনী এলাকায় স্কয়ারের উদ্যোগে এই আয়োজন করার জন্য আমি এলাকার মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করবো প্রতিবছর এই আয়োজন করা হবে। বিশেষ করে বড়লেখা উপজেলা সদরে এই আয়োজন করা হলে আরো ভালো হবে।

ক্যাম্পে স্কয়ার হাসপাতালের কার্ডিওলজি, রিমুটোলজি ও গ্যাস্ট্রোইন্টারলজির বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা দিয়ে থাকেন। এছাড়া গরীব ও দুস্থ রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। মেডিক্যাল ক্যাম্পে ডা. আব্দুল্লাহ আল জামিল, ডা. যোবায়ের আহমদ, ডা. দীপঙ্কর কুমার বসাক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন, শাহবাজপুর চা বাগানের মহা-ব্যবস্থাপক আলী আহমদ, উপ-ব্যবস্থাপক এমদাদুল হক, স্কয়ার হাসপাতাল সিলেট শাখার ইনচার্জ শাকিল আহমদ চৌধুরী, স্কয়ার ফার্মার রিজিওনাল সেলস ম্যানেজার মো: বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.