Sylhet Today 24 PRINT

সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর ঘোষণায় সিলেট চেম্বারের কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক |  ১৮ অক্টোবর, ২০২০

সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট পুনরায় চালুর ঘোষণায় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসানসহ সংশ্লিষ্টদের দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সিলেট চেম্বারের সভাপতি জনাব আবু তাহের মো. শোয়েব।

রোববার (১৮ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিনন্দন জানান তিনি।

বিজ্ঞাপন

সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে সিলেট চেম্বার দীর্ঘদিন যাবৎ দাবী জানিয়ে আসছে। চেম্বার সভাপতি বলেন,  সিলেট-কক্সবাজার রুটে এ ফ্লাইট চালু হলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার দেখতে সিলেটের ভ্রমণ পিপাসু মানুষের যাতায়াতের পথ সুগম হবে এবং পর্যটনের পাশাপাশি সিলেটের শিল্পায়নের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রসঙ্গত, সিলেট-কক্সবাজার রুটে আগামী ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে সরাসরি বিমান চলাচল। সিলেটের পর্যটন পিপাসু মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের প্রচেষ্টায় প্রথমবারের মতো এ রুটে সরাসরি বিমানসেবা শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.