সিলেটটুডে ডেস্ক | ১৯ অক্টোবর, ২০২০
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১৯ অক্টোবর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব থাকা ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমানকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এবং ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারকে প্রেষণে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক করেছে সরকার।
একইসাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নিয়োগ দিতে তার চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়। এই হাসপাতালের পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. জামিলুর রহমানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।