Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ১৯ অক্টোবর, ২০২০

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি গ্রামে নবম শ্রেণির এক ছাত্রী (১৬) কে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় এই মামলা মামলা দায়ের করেন। মামলা নং-১৯।

মামলা সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত ৮টায় বাড়ির উঠোন থেকে কলসি দিয়ে পানি আনতে যায় ওই ছাত্রী। এ সময় আগে থেকে উৎতপেতে থাকা একই গ্রামের সুলতান মিয়ার ছেলে সিরাজ আলী(৪০) কিশোরীর মুখ চেপে ধরে পাশের ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল বলেন, শিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আমরা আসামিকে ধরতে অভিযান অব্যহত রেখেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.