Sylhet Today 24 PRINT

সিলেটের ধর্ষণ মামলার আসামি ছাতক থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২০ অক্টোবর, ২০২০

সিলেটের ধর্ষণ মামলার আসামি সুনামগঞ্জ জেলার ছাতক থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় আসামির হেফাজত থেকে মামলার ভিকটিমকে (১৩) উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল চারটার দিকে ছাতক থানাধীন ভাতগাঁও এলাকা হইতে ছাতক থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জালালাবাদ থানার মামলা নং-১২/১৭১, তাং-২৫/০৯/২০২০খ্রিঃ, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৭/৯(১) ধারার মামলা রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আসাদুজ্জামান।

গ্রেপ্তারকৃত আসামির নাম তানভীর আহমদ (২০)। তিনি সিলেটের জালালাবাদ এলাকার মোল্লারগাঁও গ্রামের মৃত মজম্মিল আলীর ছেলে।

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ জানান, ছাতক থানা পুলিশের সহায়তায় ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হইয়াছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.