Sylhet Today 24 PRINT

শাহজাহানপুর ইউনিয়নে বাবুল বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত

মাধবপুর প্রতিনিধি |  ২০ অক্টোবর, ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বাবুল হোসেন খাঁন বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে বলেন, বাবুল হোসেন খাঁন (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৩০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পারভেজ হোসেন চৌধুরী (ধান) প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩৪১ ভোট ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.