Sylhet Today 24 PRINT

লক্ষীপাশা ইউনিয়নে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক ২

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২০ অক্টোবর, ২০২০

সিলেটের গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়ন চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে জাল ভোট দিতে এসে ২ যুবক পুলিশের হাতে আটক হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৪টার দিকে ইউনিয়নের ৯নং ভোট কেন্দ্র নুরানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে আসলে দুজন যুবককে পুলিশ আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান।

এ কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার সেলিম আহমদ আটককৃতদের নাম পরিচয় জানাতে অপরাগতা প্রকাশ করে বলেন, ম্যাজিস্ট্রেট আসার পর তাদেরকে শাস্তি দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.