Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে জেলা পরিষদের উপ নির্বাচনে আব্দুল্লাহ সরদার বিজয়ী

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ২০ অক্টোবর, ২০২০

হবিগঞ্জ জেলা পরিষদের ১০ নং ওয়ার্ডের শূন্য আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ। নির্বাচনে আব্দুল্লাহ সরদার হাতি মার্কা নিয়ে ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়েছে।

উপ নির্বাচনে ভোট প্রয়োগ করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভা, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ, নুরপুর ইউনিয়ন পরিষদ, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদ ও বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা।

হবিগঞ্জ জেলা পরিষদের ১০ নং ওয়ার্ড উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ জন প্রার্থী, যেখানে ছিলেন ৮১ জন ভোটার। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকা নাজনীনের নেতৃত্বে পুলিশ ও আনসার মোতায়ন ছিল।

জানা যায়, শতভাগ ভোট কাস্টিং হয়েছে, এবং সুষ্ঠু ভাবে ভোটগ্রহন হয়েছে। ৮১ জন ভোটারের মাঝে আব্দুল্লাহ সরদার হাতি মার্কা নিয়ে ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকট প্রতিদ্বন্দ্বী জালাল উদ্দিন রুমি তালা মার্কা নিয়ে ২৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এবং আব্দুল ওয়াহেদ টিউওবয়েল মার্কা নিয়ে পেয়েছেন ১৫ ভোট ও মাদানী সিএনজি মার্কা নিয়ে পেয়েছেন ৬ ভোট।

জেলা পরিষদের উপ নির্বাচনে প্রিজাইডিং অফিসার মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.