Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গল থেকে অপহরণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২১ অক্টোবর, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অপহরণ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯ টার দিকে তাকে উপজেলার দুর্গম এক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব সূত্রে জানা যায়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের জালালিয়া রোডস্থ জালাল আহমদের পুত্র রুমান খান সজিব (২৪)।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় গত ২২ সেপ্টেম্বর হওয়া মামলার (নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩) এর ৭/৩০) এজাহারভুক্ত ১ নং আসামি রুমান খান সজিব (২৪)।

এতে আরও উল্লেখ করা হয়, মঙ্গলবার র‍্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকির নেতৃত্বে একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.