Sylhet Today 24 PRINT

এনাম ফুডকে র‍্যাবের ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২১ অক্টোবর, ২০২০

সিলেটের টুকেরবাজার এলাকায় এনাম ফুড নামের খাদ্যদ্রব্য বিক্রয়কারী একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প)।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দুই ঘণ্টার চলা এ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে এ জরিমানা করা হয়েছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন এলাকা টুকেরবাজারে মঙ্গলবার দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সমন্বয়ে অভিযানে নামে র‍্যাব।

এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে খাদ্যদ্রব্য বিক্রয়কারী প্রতিষ্ঠান এনাম ফুডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন (২০০৯ এর ৪২/৪৩/৫৩) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.