Sylhet Today 24 PRINT

জুড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান

জুড়ী প্রতিনিধি |  ২১ অক্টোবর, ২০২০

মৌলভীবাজারের জুড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের মধ্যে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) উপজেলা সভা কক্ষে ইউএনও আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে এসব বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, পূর্বজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন, উপজেলা প্রকল্প অফিসার মো. ওমর ফারুকসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যগণ।

উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা যায়, উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের আব্দুল ওয়াহিদ এবং সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের হোসাইন আহমদ বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। তাদের পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকার চেক দেওয়া হয়। গোয়ালবাড়ি ইউনিয়নের মাগুরা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪টি দোকানদারকে ২ বান্ডিল করে ঢেউটিন এবং প্রত্যেক দোকানদারকে নগদ ৬ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা এবং জায়ফর নগর ইউনিয়নের জাঙ্গিরাঈ গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিন দোকানদারকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.