Sylhet Today 24 PRINT

সহপাঠিকে জবাই করার দায়ে মাদরাসা ছাত্রের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক |  ২৫ অক্টোবর, ২০১৫

সিলেটে সহপাঠিকে জবাই করে হত্যার দায়ে সাইফুর রহমান নামের এক মাদ্রাসা ছাত্রের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছেন আদালত। রবিবার বিকেলে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবকর হোসেন মৃধা এই ফাসির রায় দেন।

মহানগর দায়রা জজ আদালতের পিপি মফুর আলী জানান, ২০১২ সালের ২৫ জুন ভোর রাতে সিলেট নগরীর দরগাহ এলাকায় জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ হজরত শাহজালাল (রহ.) মাদ্রাসার এতিমখানার একটি কক্ষে মাদ্রাসা ছাত্র আমির আব্বাসকে (১৮) গলাকেটে হত্যা করা হয়। সে সুনামঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক গ্রামের আব্দুস সালামের ছেলে। আমির আব্বাস মাদ্রাসার এতিমখানা ও হিফজখানায় দ্বিতীয় তলার একটি কক্ষে থাকত।

ভোররাতে তাকে সহপাঠি সাইফুর রহমান (১৮) ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

সাইফুর রহমান ওসমানীনগরের গলমুকাপন এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। ঘটনার পর থেকে সাইফুর পলাতক রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.