Sylhet Today 24 PRINT

আখালিয়ায় সম্পত্তির লোভে স্বামীকে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক |  ২৫ অক্টোবর, ২০১৫

সম্পত্তির লোভে নিজ স্ত্রীর হাতেই খুন সিলেট নগরীর আখালিয়ার বাসিন্দা সাদিকুর রহমান সাদ, এমনটি দাবি করেছে সিলেট মহানগরীর জালালাবাদ থানা পুলিশ। এ খুনের ঘটনায় ছাদের স্ত্রী সৈয়দা রেখা বেগমসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেখা খুনের দায় স্বীকার করেছেন বলেও দাবি পুলিশের

রবিবার ভোর রাতে আখালিয়া নোয়াপাড়া বন্ধন ডি/৭ নং বাসা ও কুমারগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদের স্ত্রী জানিয়েছেন তিনি সম্পত্তির লোভে তার স্বামীকে হত্যা করেছেন।’

যদিও ছাদের মৃত্যুর পর স্ত্রী রেখা দাবি করেছিলেন, তার স্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রবিবার গ্রেফতারকৃতরা হলেন- নিহত সাদের স্ত্রী সৈয়দা রেখা বেগম (৩৫), কুমারগাঁও শেখপাড়ার বাসিন্দা মৃত আব্দুল হান্নানের ছেলে আলী হোসেন (২৫), নবীগঞ্জ উপজেলার শাহবাজপুরের বাসিন্দা খালিকুজ্জামান লায়েক (৩০), বিয়ানীবাজার কাটরিয়া গ্রামের বাসিন্দা ফখরুল ইসলামের ছেলে রেজওয়ান হোসেন (২৪), সিলেট সদর উপজেলার মোল্লারগাঁও ফতেপুরের বাসিন্দা রফিক মিয়ার ছেলে তাজ উদ্দিন (১৬) ও সাদের ছেলে নাদিরুল জামান কমল (১২)।

ওসি আখতার হোসেন আরো জানান, রবিবার ভোর রাতে সাদ উদ্দিনের বাসায় অভিযান চালিয়ে তার স্ত্রী রেখা বেগেম, ছেলে কমল, তার আত্মীয় খালিকুজ্জামান লায়েক, রেজওয়ান হোসেন, তাজ উদ্দিনকে,গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আলী হোসেনকে কুমারগাঁও তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর নগরীর আখালিয়া নোয়াপাড়া বন্ধন ডি/৭ নং বাসা বাসিন্দা সাদিকুর রহমান সাদে (২৭) মৃত্যু হয়। মৃত্যুর পর স্ত্রী দাবি করেছিলেন তাঁর স্বামী স্ট্রোক করেছেন। তবে সাদ আলীর পরিবার দাবি করছিল তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.