Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও ও ওসি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ২২ অক্টোবর, ২০২০

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোম্পানীগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল।
 
বৃহস্পতিবার (২২ অক্টোবর) পূজার প্রথম দিন ষষ্ঠীতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার ১৩টি পূজামন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্যের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

ইউএনও সুমন আচার্য পূজামণ্ডপ গুলোর সার্বিক পরিস্থিতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করার পরামর্শ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.