Sylhet Today 24 PRINT

নগরীর লাকি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২৩ অক্টোবর, ২০২০

সিলেট নগরীর কাজিরবাজার এলাকায় লাকি বেকারি নামের খাদ্যদ্রব্য প্রস্তুককারী একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) ও  জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই ঘণ্টার চলা এ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে এ জরিমানা করা হয়েছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন এলাকা কাজিরবাজারে বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টাট পর্যন্ত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সমন্বয়ে অভিযানে নামে র‍্যাব-৯।

এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে খাদ্যদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান লাকি বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন (২০০৯ এর ৪২/৪৩/৫৩) এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.