Sylhet Today 24 PRINT

জাফলং বালু-পাথর ব্যবসায়ী সমিতিতে গিয়াস সভাপতি, আক্তার সম্পাদক

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৪ অক্টোবর, ২০২০

সিলেটের গোয়াইনঘাটের জাফলং বালু-পাথর ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর ২টায় শুরু হয়ে বিকাল ৫টার্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। ৭৩ সদস্যের এই সংগঠনের নির্বাচন ঘিরে উৎসব মুখর পরিবেশ ছিল গোটা এলাকায়।

নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে সদ্য সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন তালুকদার পান ৩৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজালাল ১৯ ভোট, আতিকুর রহমান চেরাগ ১৩ ভোট ও অপর প্রার্থী আবুল কালাম কাশেম পান মাত্র ৪ ভোট।

সহ-সভাপতি পদে মো. আবুল হোসেন মোটর সাইকেল প্রতীকে পান ৩৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী জমির উদ্দিন বাঘ প্রতীকে পান ৩২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে হোসেন আহমদ চাকা প্রতীকে ৩৬ ভোট পান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবির হোসেন পান কলস প্রতীকে পান ৩২ ভোট।

ইতিপূর্বে সাধারণ সম্পাদক পদে সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সাইদুল ইসলাম, সদস্য পদে মো. দেলোয়ার হোসেন দুলু মেম্বার, মো. হেলাল আহমদ, মো. আ. রব, মো. দুলাল মিয়া বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.