Sylhet Today 24 PRINT

রায়হান হত্যাকারীদের শাস্তির দাবিতে মেন্দিবাগে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ অক্টোবর, ২০২০

শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর মেন্দিবাগস্থ হযরত শাহ গাজী বুরহান উদ্দিন (র:) চত্ত্বরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মমভাবে পুলিশী নির্যাতনে রায়হান হত্যার খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্ঠান্তমূলক বিচারের দাবীতে মেন্দিবাগ অগ্রসর যুব সংঘ, নোওয়াগাও সুরমা সমাজ কল্যাণ সমিতি ও সাদাটিকর যুব সংঘের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নোওয়াগাও সুরমা সমাজ কল্যাণ সমিতির সভাপতি মাছুম আহমদের সভাপতিত্বে ও মেন্দিবাগ অগ্রসর যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল আহমদ রিপন, ২৩ ও ২৪ নং ওয়ার্ড বিবাহ র‌্যাজিস্টার কাজী মো. আব্দুল জলিল খান, মেন্দিবাগ অগ্রসর যুব সংঘের উপদেষ্টা আলাউদ্দিন আলো, মো. আব্দুস সালাম, মেন্দিবাগ অগ্রসর যুব সংঘের সভাপতি আব্দুল হান্নান শরিফ, সাদাটিকর যুব সংঘের সভাপতি হুমায়ুন কবির আফাক, মেন্দিবাগ অগ্রসর যুব সংঘের সহ-সভাপতি শামিম আহমদ, সাধারণ সম্পাদক কয়েস আহমদ, সহ-সাধারণ সম্পাদক বিপু আহমদ, সদস্য মামুনুর রহমান, হাবিবুর রহমান হবি, জাফর আহমদ, সুরমা যুব কল্যাণ সমিতির সহ-সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, সাদাটিকর যুব সংঘের সাধারণ সম্পাদক আসলাম আহমদ, মো. শাহী, সাগর আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.