Sylhet Today 24 PRINT

তাহিরপুরে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড

তাহিরপুর প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অংশ গ্রহণে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্মেলন কক্ষে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতা তত্ত্বাবধানে ও পৃষ্ঠপোষকতায় ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ইয়াহিয়া তালুকদার, টেকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. খায়রুল আলম, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম ধানু, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোদাচ্ছির আলম সুবল, চাঁনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র দেসহ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.