Sylhet Today 24 PRINT

বিশ্বম্ভরপুরে জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকাসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক |  ২৭ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকাসহ ৫ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প)। মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীররাতে উপজেলার মাছিমপুরের সোনাতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব সূত্রে জানা যায়।

আটককৃতরা হলেন,  বিশ্বম্ভরপুর উপজেলার বদিরুজ্জামানের ছেলে হারুনমিয়া (২৫), ইসলাম উদ্দিনের ছেলে দ্বিনইসলাম (৪০), মো. ছামিরউদ্দিনের ছেলে রুবেলমিয়া (২৮), আলিম উদ্দিনের ছেলে  জামালমিয়া (৩৩), ও তাহিরপুর উপজেলার মো. আকবর আলীর ছেলে সিরাজুল ইসলাম (২১)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি দল বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর এলাকার সোনাতলা গ্রাম থেকে জুয়া খেলার ও সামগ্রী নগদ ৫ হাজার টাকা জব্দ করত তাদের আটক করে।

তাদের আটকের পর সংশ্লিষ্ট থানায় জুয়া আইনে মামলা দায়ের করে পুলিশে কাছে হস্তান্তর করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.