Sylhet Today 24 PRINT

মেটলাইফ কবির খান এজেন্সির ম্যানেজারের দুর্নীতির প্রতিবাদে কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক |  ২৭ অক্টোবর, ২০২০

সিলেটে মেটলাইফ ইনস্যুরেন্সের কবির এজেন্সির দুই ইউনিট ম্যানেজারের নানা অনিয়ম ও অবৈধভাবে দেয়া তাদের চুক্তি বাতিলের প্রতিবাদে অফিস ঘেরাও ও কর্মবিরতি করেছে ফিনান্সিয়াল এসোসিয়েট ও ইউনিট ম্যানেজাররা।

এ ঘটনায় আগামী ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সিলেটের সকল এজেন্সি অফিসে ধর্মঘটে ডাক দিয়েছেন তারা। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর চৌহাট্টায় কবির এজেন্সির অফিসে এ কর্মসূচি পালন করেন প্রায় অর্ধশত কর্মী।

আন্দোলনকারীদের অভিযোগ, এজেন্সি ম্যানেজার কবির খান দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও  প্রতিষ্ঠানের নীতিমালা বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এসব দুর্নীতির প্রতিবাদ করায় ইউনিট ম্যানেজার অজিত কুমার ভট্টাচার্য ও বিনয় ভূষণ দে'কে চাকরীচ্যুত করেন তিনি। এমনকি তিনি তাদের বাসায় গিয়েও প্রাণনাশের হুমকি দেন। একাধিকবার কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও বিচার পাননি তারা।

এসময় চাকরীচ্যুত দুইজনকে পুনর্বহাল ও কবির খানের বিভিন্ন অনিয়মের বিচার দাবি করেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.