Sylhet Today 24 PRINT

আজিজ আহমদ সেলিম স্মরণে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির শোক সভা

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ২৮ অক্টোবর, ২০২০

সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে শোক সভা করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি (এসআরইউ)। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এসআরইউ’র নিজস্ব কর্যালয়ে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লতিফুর রহমান রাজু।

সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

অন্যদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সহ সভাপতি শাহজাহান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মাবুবুর রহমান পীর, ঝুনু চৌধুরী, সাধারণ পরিষদ সদস্য আল হেলাল, মাহমুদুর রহমান তারেক, কর্ণবাবু দাস প্রমুখ। সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কবি আমিনুল হক। সভার শুরুতেই আজিজ আহমদ সেলিম স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

বক্তারা আজিজ আহমদ সেলিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, ‘মানুষ তাকে মনে রাখবে তার কর্মের মাধ্যমে।’

এসময় সংগঠনের যুগ্ম সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক মুশাইদ রাহাত, সাংস্কৃতি-ক্রীড়া ও তথ্য-প্রযুক্তি সম্পাদক রুজেল আহমদ, সাধারণ পরিষদ সদস্য মাসুক মিয়া, আশিকুর রহমান পীর, আব্দুল কাইয়ুম, আমিনুল হক, ফোয়দ মনি, দেওয়ান তসদ্দুক রাজা ইমন, এনটিভি (ইউরোপ) প্রতিনিধি লুৎফুর রহমান, বণিক বার্তা প্রতিনিধি আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ আহমদ সেলিম মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.