Sylhet Today 24 PRINT

সিলেটে ৩৬ ঘণ্টার হরতাল ডাকল স্বেচ্ছাসেবক দল

রবিবার সকাল ৬টা থেকে টানা ৩৬ ঘন্টা হরতাল চলবে বলে জানিয়েছে বিএনপির অঙ্গসহযোগি এ সংগঠনটি

নিউজ ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০১৫

সিলেট জেলা ও মহানগরীতে রবি ও সোমবার পর্যন্ত হরতাল আহ্বান করেছে স্বেচ্ছাসেবক দল। রবিবার সকাল ৬টা থেকে টানা ৩৬ ঘন্টা হরতাল চলবে বলে জানিয়েছে বিএনপির অঙ্গসহযোগি এ সংগঠনটি। 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, গুম-হত্যা-নির্যাতন ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে টানা ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে সিলেট জেলা ও মহানগর সেচ্ছাসেবক দল।

আগামী রবিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট জেলা ও মহানগর হরতালের  আওতাভূক্ত থাকবে।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার একই দাবিতে সিলেট জেলা ও মহানগরে আগামী রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জেলা ও মহানগর ছাত্রদল।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.