Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেনের মাতৃবিয়োগ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০২০

কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেনের মা সুফিয়া হোসেন আর নেই। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোর ৫টা ১৫ মিনিটে সিলেট শেখঘাটস্থ নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতরোগে ভুগছিলেন। সুফিয়া হোসেন ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার বাদ জোহর শাহজালাল (রাঃ) মাজার মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাজার নামাজ অনুষ্টিত হবে।

এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.