Sylhet Today 24 PRINT

কমলগঞ্জ পৌরসভা পরিদর্শনে সিলেটের বিভাগীয় কমিশনার

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৯ অক্টোবর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ৩টায় কমলগঞ্জ পৌরসভায় তার আগমন উপলক্ষে পৌরসভার মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ হাসান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাছরিন চৌধুরী, কমলগঞ্জ পৌরসভার সহকারি প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ বেলাল চৌধুরী।

আলোচনা শেষে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর-মহিলা কাউন্সিলর, কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.