Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ১২ আসামি গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি  |  ৩০ অক্টোবর, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (৩০ অক্টোবর) আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সাজাসহ বিভিন্ন মামলার ১২জন আসামি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। আদালত থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ১২ জনের মধ্যে ১জন সাজাপ্রাপ্ত আসামি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ আদালতের পরোয়ানাভুক্ত ১২ আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.