Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ

দিরাই প্রতিনিধি: |  ৩০ অক্টোবর, ২০২০

ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে খন্ড খন্ড বিক্ষোভে শুক্রবার উত্তাল হয়ে ওঠে সুনামগঞ্জের দিরাই।

শুক্রবার বাদ জুম্মা হেফাজতে ইসলাম দিরাই ও তৌহিদী জনতার ব্যানারে দিরাই পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল এসে দিরাই থানার পয়েন্টে প্রতিবাদ সমাবেশ মিলিত হয়।

উপজেলা হেফাজত ইসলাম দিরাই শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দীন'র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, শায়খ মাওলানা আজিজুর রহমান, মাওলানা মহিউদ্দিন ক্বাসেমী, মাওলানা খালেদ আহমদ জায়িম, মাওলানা মোক্তার হোসেন, মাওলানা আবিদুর রহমান প্রমুখ।

এসময় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ কুশপুত্তলিকা দাহ করেন জনতা। এছাড়াও উপজেলার বিভিন্ন বাজারে ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বিক্ষোভে অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.