Sylhet Today 24 PRINT

দালালের মাধ্যমে কেউ যেন বিদেশে না যায় : ইমরান আহমদ

নিজস্ব প্রতিবেদক |  ৩১ অক্টোবর, ২০২০

দালালদের মাধ্যমে অবৈধভাবে দরিদ্র জনগোষ্ঠী কেউ যেন বিদেশ না যান, এমন আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

শনিবার (৩১ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সকালে সিলেট জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক সভায় বিদেশ গমনেচ্ছুদের প্রতি এমন আহ্বান জানান মন্ত্রী।

ইমরান আহমদ বলেন, সরকার বৈধভাবে বিদেশে যাওয়া ও কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। তাই দালালদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

তাই এদের চিহ্নিত করতে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান  প্রবাসী কল্যাণমন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, জেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক এম জেড মৌলা চৌধুরীসহ অন্যান্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.