বিশ্বনাথ প্রতিনিধি | ৩১ অক্টোবর, ২০২০
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেটের বিশ^াথ উপজেলার বৈরাগী বাজারে মুবারক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) রামপাশা ইউনিয়ন উদযাপন কমিটি উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ মুবারক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৩১অক্টোবর) দুপুরে বৈরাগী বাজার আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণ থেকে মুবারক র্যালিটি বের হয়ে বৈরাগী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুবারক র্যালিটি পুনরায় মাদরাসায় গিয়ে শেষ হয়। র্যালি শেষে মাদরাসা মিলনায়তনে এক মিলাদ ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এরআগে বৈরাগী বাজার আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামপাশা ইউনিয়ন ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সভাপতি ডা. হোসাইন আহমদের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ওই মাদরাসার প্রধান শিক্ষক সাহেব জাদায়ে চট্টগ্রামী হযরত মাওলানা হাফিজ আব্দুল কাদির। বিশেষ অতিথির বক্তব্য দেন বালাগঞ্জের বোয়ালজুড় দাখিল মাদ্রাসার সহকারী সুপার হযরত মাওলানা কবির আহমদ।
বক্তব্যে তারা বলেন, ফ্রান্স সরকার কর্তৃক মহানবীকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র করে বিশ্বের মুসলমান ও মানবতার হৃদয়ে চরম আঘাত করেছে। আমরা কঠোর ভাষায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রের মত বাংলাদেশেও ফ্রান্সে সকল পণ্য বর্জন করার আহবানও জানান তারা।
রামপাশা ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাউল হকের পরিচালনায় সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন সিলেট (পশ্চিম) জেলা তালামীযের সভাপতি শেখ আলী হায়দার, অর্থ-সম্পাদক মুহাম্মদ ইসলাম উদ্দিন লতিফী, বৈরাগী বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা রেজাউল করিম রেজা, বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসাইন আহমদ রাজন ও সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আশিকুর রহমান সাঈদ।
এরআগে আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৪নং রামপাশা ইউনিয়ন তালামীযের সহ প্রচার সম্পাদক হাফিজ রকিব আলী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন তালামীযের সহ-সাধারণ সম্পাদক হাফিজ আলীম উদ্দিন। এসময় হামদ ও নাথ পরিবেশন করেন আহমদিয়া ছুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ইব্রাহীম আলী ও ছাদিক আহমদ।
র্যালি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক ইউপি সদস্য আনিসুজ্জামান খান, সাদ উদ্দিন, বৈরাগী বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, ডা. আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান চৌধুরী, আফজাল হোসেন, রিয়াজুল হক, সৈয়দ মোতাব্বির হোসেন, রামপাশা ইউনিয়ন তালামীযের সভাপতি হাফিজ সেলিম আহমদ, সাধারণ-সম্পাদক হাফিজ দিলোয়ার হোসেন ও প্রচার-সম্পাদক হাফিজ সাইফুল ইসলাম।