দিরাই প্রতিনিধি | ৩১ অক্টোবর, ২০২০
‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। থানা ভবন প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে দিরাই পৌর শহরের কলেজ রোডস্থ বাগান বাড়ী কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও এসআই আজিজুর রহমান রাসেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ। বক্তব্য দেন ওসি তদন্ত আকরাম আলী, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, দিরাই বাজার বণিক সমিতির সভাপতি কামাল উদ্দিন, এসআই সজীব দত্ত, এসআই গোলাম ফাত্তাহ, এসআই জহিরুল ইসলাম পাপন প্রমুখ।
সভা শেষে পুলিশ ফ্রেন্ড হিসেবে আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ ও পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় বিশ্বকে সম্মাননা স্মারক প্রদান করে দিরাই থানা পুলিশ।