Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে আলীনগর চা বাগানে কালী মন্দিরের মূর্তি ভাংচুর

কমলগঞ্জ প্রতিনিধি |  ৩১ অক্টোবর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের বাজার লাইনের কালী মন্দিরের ৫টি মূর্তি ভেঙেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে সনাক্ত করা যায়নি। তবে এ ঘটনায় স্থানীয় চা শ্রমিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

শুক্রবার (৩০ অক্টোবর) গভীর রাতে আলীনগর চা বাগানের বাজার লাইনের কালি মন্দিরের ৫টি মূতি ও ৯টি পিন্ড ভাংচুর করে দুর্বৃত্তরা।

আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সুনীল কুমার মৃধা জানান, শুক্রবার গভীর রাতে আলীনগর চা বাগানের বাজার লাইনের কালি মন্দির এর ৫টি ম‚্তি ও ৯ টি পিন্ড ভাংচুর করে দুর্বৃত্তরা। শনিবার বাগানের লোকজন মূর্তি ভাংচুর দেখে চা বাগান কর্তৃপক্ষকে খবর দেন।

খবর পেয়ে শনিবার সকালে মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, কালী মন্দিরের পাশে পরিত্যক্ত স্থানে মূর্তিগুলো ছিল। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনাটি পুলিশ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.